জরূরি প্রয়োজনে চট্টগ্রামের যেখানে বিনামূল্যে অক্সিজেন পাবেন!
চলছে করোনা মহামারীর ডেল্টা ভ্যারিয়েন্ট এর তান্ডব।প্রতিনিয়ত চট্টগ্রামে বেড়ে চলেছে করোনা আক্রন্ত রোগীর সংখ্যা যার ফলে সংকট তৈরি হয়েছে অক্সিজেন এবং সিলিন্ডারের।জরুরি ভিত্তিতে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে বহু সংখ্যাক করোনা রোগী।কিন্তু অনেকেই জানেন না চট্টগ্রামে জরুরী প্রয়োজনে মূমুর্ষ রোগীদের কাছে অক্সিজেন সেবা পৌছে দিচ্ছে "বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা " নামে একটি সেবা সংস্থা।মানবিক কারণে সম্পূর্ণ বিনামূল্যে এই সেবাটি চালু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং বাংলাদেশ ছাত্রলীগ এর সাংঘঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী।তার এই অক্সিজেন সেবা ,চট্টগ্রাম,কুমিল্লা,ফেনী,চাঁদপুর আরো বিভিন্ন জেলায় চলমান। চট্টগ্রামে শহরে এ সেবা পেতে যোগাযোগ করুন 01626890815,01880688990 এই নাম্বারে।