পশু পাখির গুরুত্বপূর্ণ কিছু প্রাকৃতিক ঔষধ!

 

●পশু পাখির জন্য গুরুত্বপূর্ণ কিছু গাছ গাছরাঃ

১| তুলসী পাতা: ঠান্ডা ,কাশি ,শ্বাস কস্ট ,ফুসফুসের সমস্যা 

২| এলোভেড়া : গরম কমায় ,কিডনি ,ফুসফুস ভাল থাকে ,পালক গজায় ,পেটের সমস্যা দূর করে ,বাচ্চার লোম ছেঁড়া বন্ধ হয় ,কাঁটা ছেঁড়া পোড়া ক্ষত ভাল হয় ।

৩| পুদিনা পাতা : পেটের সমস্যা ,আমাশয় দূর করে ,রুচি বর্ধক ও ঠান্ডা দূর করে 

৪| থানকুনি পাতা : পেটের সমস্যা ,আমাশয় ,রক্ত পড়া বন্ধ করে ,বায়ু নাশক 

৫| নিম পাতা : কৃমি নাশক ,শক্তিশালী জীবাণুনাশক ,মাইট ধ্বংস হয়, পরিবেশের বাতাস পরিষ্কার করে ।

৬| আদা : ঠান্ডা ,কফ পরিষ্কার ,হজমকারক ,বায়ু নাশক।

৭| রসুন : জ্বর নাশক ,ঠান্ডা দূরকারক ,এগ বাইন্ডিং প্রতিরোধক ।আস্ত রেখে দিলে পোকা মাকড় আসে না 

৮| হলুদ : ব্যথা নাশক ,রক্ত পড়া বন্ধ ,ক্ষত নাশক ,ভাঙ্গা অঙ্গ জোড়া দিতে বিশেষ সাহায্যকারী 

৯| পেয়ারা ও পেয়ারা পাতা : এন্টি অক্সিডেন্ট ,পালক গজায় ,প্রচুর ভিটামিন সি এর উৎস

১০| জাম্বুরা : জ্বর নাশক 

১১| তরমুজ : আঘাতের ধকল দূর করে 

১২| আটা : কেটে গেলে দলা বানিয়ে লাগিয়ে দিলে রক্ত পরা মুহূর্তে বন্ধ ,পেট খারাপ ঠিক করে 

১৩| কাচা কলা : পেট খারাপের মহৌষধ ।এটি সিদ্ধ করে খাওয়াতে হবে 

১৪| সজনে পাতা : বহু রোগের ঔষধ বিশেষ করে ক্যালসিয়াম এর প্রাকৃতিক উৎস 

১৫| লেবুর রস : চর্বি কমায় ,গরম কমায় ,ভিটামিন সি ,যেকোন ক্ষত দ্রুত শুকায় ,রুচি বর্ধক 

এই সকল পাতাগুলো নিয়মিত খেলে অনেক রোগের হাত থেকে মুক্ত থাকা যায় ।যেকোন পশু পাখির জন্য সাইড এফেক্ট বিহীন সমান কার্যকরী চিকিৎসা ।


★পাখির জন্য কালোজিরা ★

১| সর্দি ,কাশি, হাঁচি ,ঠান্ডা লাগলে কালোজিরা দুই আঙ্গুলের এক চিমটি গুঁড়ো করে সাথে পাঁচ ফোঁটা মধু মিশিয়ে ২৫০ml পানিতে মিশিয়ে খেতে দিন ৪/৫ দিন। 

২| লিভার ঠিক রাখতে এক কাপ পানিতে ১০দানা গুড় করে খেতে দিন মাসে তিনদিন।

৩| পালক গজাতে সীড মিক্স গুড় করে কালোজিরা মিশিয়ে দিন এক চিমটি। 

৪| রুচি বাড়াতে ,গ্যাস কমাতে ১৫ দিন পর পর একদিন ৭দানা এক কাপ পানি দিয়ে সিদ্ধ করে খেতে দিন। 

৫| যেকোন ক্ষত আর ব্যথা সারাতে অল্প পরিমাণ গুড় করে পেষ্ট বানিয়ে লাগিয়ে দিন।

৬| ফোঁড়া সারাতে ফোঁড়ায় পেস্ট গুলো কুসুম কুসুম গরম করে লাগাতে হবে।

৭| আবহাওয়া জনিত ধকল কাটাতে সীড মিক্স এর সাথে ১৫-২০দানা মিশিয়ে দিবেন।

৮| যেসব পাখি মেটিং এ আগ্রহী নয়, তাদের এক চিমটি কালোজিরা ২৫০ এম,এল পানিতে ফুটিয়ে সাথে দুই ফোঁটা মধু মিশিয়ে খেতে দিবেন।

কালোজিরা মৃত্য ছাড়া সকল রোগের সহজ সমাধান।তবে যেকোন হারবাল উপাদান রোগের প্রতিরোধক হিসেবে একশত ভাগ কার্যকরী। কিন্তু রোগ হয়ে গেলে হারবাল ট্রিটমেন্ট এর পাশাপাশি নির্দিষ্ট মাত্রায় ঔষধ প্রয়োগ বাঞ্ছনীয়।


Comments

Popular posts from this blog

দক্ষ ডাক্তার এর অভাবে মারা যাচ্ছে বাংলাদেশের বহু খাঁচার পাখি!

আইপিএলের জন্য বাংলাদেশকে প্রাধান্য দিচ্ছে না ইংল্যান্ড !